২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বোমা বিস্ফোরণে নিহত ৩

নেপালের দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার একটি বোমা বিস্ফারণে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

কাঠমান্ডু, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার একটি বোমা বিস্ফারণে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। বোমাটি নেপালে গৃহযুদ্ধের সময়কার পরিত্যক্ত বোমা বলেই ধারণা করছে পুলিশ। পুলিশ কর্মকর্তা সুরেশ বাহাদুর শ্রেষ্ঠ বলেন, কাঠমান্ডু থেকে ৮০ কিলেমিটার দক্ষিণপশ্চিমের ভ্রান্দ্রা গ্রামে বাচ্চারা বোমাটিকে বল ভেবে খেলা করার সময় দুর্ঘটনাবশত ওই বিস্ফোরণ ঘটে। তিনি জানান, কাছাকাছি একটি জঙ্গলে গোল মতো একটি জিনিস পড়ে থাকতে দেখে খেলার জন্য ওটাকে গ্রামে নিয়ে দুই বালক। হঠাৎ সেটি ফেটে যায়। নেপাল সবেমাত্র দশকব্যাপী গৃহযুদ্ধ কাটিয়ে উঠেছে। গৃহযুদ্ধে নেপালে মারা গেছে ১৩ হাজারেরও বেশি মানুষ। দেশজুড়ে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে যুদ্ধের সময়কার বহু অবিস্ফোরিত বোমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫ ঘ.