২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছিলেন মোতালেব

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী যাত্রীবাহী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টাকারী নাইজেরীয় উমর ফারুক আব্দুলমোতালেবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে সোমবার জানিয়েছে তার পরিবার। মোতালেব বিদেশে পড়াশুনার সময়ই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

আবুজা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী যাত্রীবাহী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টাকারী নাইজেরীয় উমর ফারুক আব্দুলমোতালেবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে সোমবার জানিয়েছে তার পরিবার। মোতালেব বিদেশে পড়াশুনার সময়ই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন। আব্দুলমোতালেবের হদিস না পাওয়ার কথা দুমাস আগেই নিরাপত্তা সংস্থাগুলোকে জানিয়েছিল তার পরিবার। নর্থওয়েস্ট এয়ারলাইন্সের ডেট্রয়েটগামী ওই বিমানে বিস্ফোরণ ঘটানোর চেষ্টার অভিযোগে মোতালেবের বিরুদ্ধে মার্কিন আদালতে বিমান ধ্বংসের অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল। মোতালেবের পরিবার এক বিবৃতিতে বলেছে, "বিদেশে পড়াশুনা করার সময়টিতে পরিবারের সঙ্গে মোতালেবের যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং উধাও হয়ে যাওয়া নিয়ে তার বাবা উদ্বিগ্ন ছিলেন। দু'মাস আগে তিনি এ বিষয়টি নাইজেরিয়ার নিরাপত্তা সংস্থাগুলোকে জানান এবং দেড়মাস আগে বিদেশি নিরাপত্তা সংস্থাগুলোকেও বিষয়টি অবহিত করেন তিনি।" নাইজেরিয়ার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "পরিবারের সঙ্গে মোতালেবের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিয়ে তার বাবা-মা দুজনই উদ্বিগ্ন ছিলেন..... এটি ছিল তার স্বভাববিরুদ্ধ এবং অতিস