বার্লিন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের জন্য গণতন্ত্রকে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা বলে মনে করেন না জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কার্ল-থিয়োডোর সু গুটেনবার্গ।
'বিল্ড আম জোন্টাগ' পত্রিকায় গুটেনবার্গ বলেন, "বেশ কিছুদিন আগেই আমি এ ব্যাপারে বদ্ধপরিকর হয়েছি যে, আফগানিস্তানের ইতিহাস ও এর প্রকৃতির কারণে দেশটিতে আমাদের মানদণ্ড অনুযায়ী আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।"
গুটেনবার্গের এই মন্তব্য আফগানিস্তানে জার্মানির নির্দেশে পরিচালিত সামরিক হামলা নিয়ে বিতর্ক আরও বাড়াবে এবং জনমত আফগানিস্তানে জার্মান সেনা বাড়ানোর বিরুদ্ধে যাবে।
গত ৪ সেপ্টেম্বরে আফগানিস্তানের কুন্দুসের কাছে ন্যাটো বিমান হানায় বেসামরিক নাগরিকসহ ১৪২ জন নিহত হয়। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন জার্মান কর্নেল গেয়র্গ ক্লাইন।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী এই বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা প্রথমে অস্বীকার করা এবং পরে তা দুর্ঘটনা বলে যুক্তি দেখানোর চেষ্টা করেন। বিষয়টি এখনও পরিস্কার করতে পারেনি জার্মানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৭ ঘ.
bdnews24