২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিক জাহাজে আগুনে ৯ নাবিকের মৃত্যু

ভেনেজুয়েলার কাছে একটি গ্রিক জাহাজে আগুন লেগে কমপক্ষে নয় নাবিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 06:02 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

কারাকাস, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার কাছে একটি গ্রিক জাহাজে আগুন লেগে কমপক্ষে নয় নাবিকের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার সরকারি সংবাদ সংস্থা এবিএন শুক্রবার জানায়, ব্রাজিল থেকে আসা ওই জাহাজ 'অ্যাসিয়ান উইন্ড' এ ২৪ জন নাবিক ছিলো। লা বালাঙ্কুয়েলা দ্বীপের কাছে সাগরে এতে আগুন ধরে যায়। ভেনেজুয়েলার নৌ কমান্ডার অ্যাডমিরাল কার্লোস ম্যাক্সিমো আনিয়াসি বলেন, লৌহ আকরিকবাহী ওই জাহাজটির ইঞ্জিন রুম থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজের বিভিন্ন কম্পার্টমেন্টে ৯ নাবিকের মৃতদেহ পাওয়া গেছে বলে জানান তিনি। 'ভেনেজুয়েলা ম্যারিটাইম রেসকিউ অ্যান্ড এইড সার্ভিস' এর কর্মকর্তা রাফায়েল লুগো জানান, আগুনে পাঁচজন আহত হয়েছেন। এদের দুই জন ফিলিপিনো এবং তিনজন গ্রিক। তিনি আরো জানান, এক নারীসহ ১০ নাবিক জাহাজের ডেকের ওপর ছিলো। তারা অক্ষত। তাদেরসহ আহতদের হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার মার্গারিটার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে একজনকে রাজধানী কারাকাসে নিয়ে যাওয়া হয়েছে বলে আনিয়াসি জানান। ভেনেজুয়েলার নৌবাহিনী জাহাজের আগুন নেভায় এবং জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১১৪৯ ঘ.