২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনচিয়াংয়ে দাঙ্গার দায়ে আরও পাঁচজনের মৃত্যুদণ্ড

চীনের পশ্চিমের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে এ বছরের গোড়ার দিকে রক্তাক্ত দাঙ্গার ঘটনায় আরও পাঁচ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার এতথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

বেজিং, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের পশ্চিমের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে এ বছরের গোড়ার দিকে রক্তাক্ত দাঙ্গার ঘটনায় আরও পাঁচ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার এতথ্য জানিয়েছেন। নতুন এই বিচারের খবরটি চীনের জাতীয় গণমাধ্যমে প্রকাশ পায়নি। এ নিয়ে ওই দাঙ্গার কারণে কমপক্ষে ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল এবং ইতিমধ্যেই অন্তত নয়জনের দণ্ড কার্যকর করা হয়েছে। গত ৫ জুলাই জাতিগত উইঘুররা হান চীনাদের ওপর হামলা চালায়। এর কয়েক সপ্তাহ আগে দক্ষিণ চীনে উইঘুর শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এ হামলা চালানো হয়। দুদিন পরে ৭ জুলাই হানরা পাল্টা হামলা চালানো শুরু করে। ওই দাঙ্গায় কমপক্ষে ১৯৭ জন নিহত হয় যাদের বেশিরভাগই হান চীনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০৬ ঘ.