২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরেও যুক্তরাষ্ট্রে অপরাধ কমেছে: এফবিআই

২০০৯ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন সহিংস অপরাধের হার ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। আর গাড়ি চুরির মতো সম্পত্তিবিষয়ক অপরাধের পরিমাণও কমেছে ৬ দশমিক ১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 09:01 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৯ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন সহিংস অপরাধের হার ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। আর গাড়ি চুরির মতো সম্পত্তিবিষয়ক অপরাধের পরিমাণও কমেছে ৬ দশমিক ১ শতাংশ। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক পরিসংখ্যানে সোমবার এ তথ্য জানানো হয়েছে। অর্থনৈতিক মন্দার কারণে অপরাধের হার বাড়তে পারে- কিছু রাজনীতিবিদ এবং ও পুলিশ গ্র"পের এমন আশঙ্কার মধ্যেও এ হার কমার প্রবণতা গত দু'বছরের মতো এবার তৃতীয় বছরের পুরোটা সময় অব্যাহত থাকতে পারে বলে পরিসংখ্যানে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে অপরাধের হার কেন কমছে সে বিষয়ে এফবিআই'র পরিসংখ্যানে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের প্রথম ছয় মাসের তুলনায় এ বছরের একই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা ১০ শতাংশ, ডাকাতি ৬ দশমিক ৫ শতাংশ এবং ধর্ষণ ৩ দশমিক ৩ শতাংশ কমে গেছে। আর ২০০৭ সালের তুলনায় ২০০৮ সালে সহিংস অপরাধ কমে ১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে নিউ ইয়র্ক ও লস এঞ্জেলসের মতো শহর যেখানে খুনের হার বেশি সেখানে ২০০৯ সালে তা কমেছে। ২০০৮ সালে নিই ইয়র্কে ২৫২টি হত্যাকাণ্ড ঘটলেও ২০০৯ সালে তা কমে ২০৪ এ দাঁড়িয়েছে। এক বিবৃতিতে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, "অর্থনৈতিক মন্দা শুরু হলে অনেকেই মনে করেন অপরাধের হার বাড়তে পারে।" তিনি নিউ ইয়র্কে অপরাধের হার কমার জন্য তিনি পুলিশের তৎপরতা ও উদ্যোগের প্রশংসা করেন। এফবিআই'র পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালের প্রথমার্ধে সার্বিকভাবে যে অপরাধের হার কমেছে তা কেবল সহিংস অপরাধের ক্ষেত্রে নয়। বরং গাড়িচুরি ১৮ দশমিক ৭ শতাংশ ও চুরি ২ দশমিক ৫ শতাংশ কমায় সম্পত্তি বিষয়ক অপরাধ ৬ দশমিক ১ শতাংশ কমেছে। আর গত বছর অগ্নিসংযোগের সংখ্যা ৮ দশমিক ২ শতাংশ থাকলেও এ বছর তা কমেছে। পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের চারটি অঞ্চলে সহিংস অপরাধ কমেছে। একমাত্র দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে সম্পত্তিবিষয়ক অপরাধের হার কিছুটা বেড়েছে, শূন্য দশমিক ৭ শতাংশ। অর্থনৈতিক মন্দার ফলে প্রভাবিত বাল্টিমোর ও ডেট্রয়েটের মতো শহরগুলোতে খুনের হার বেড়ে গেছে। এ বছরের প্রথমার্ধে ডেট্রয়েটে ১৬৩টি খুনের ঘটনা ঘটলেও ২০০৮ সালের একইসময়ে এ সংখ্যা ছিল ১৪৬টি। আর ১০ হাজার থেকে প্রায় ২৫ হাজার অধিবাসীর শহরগুলোতে সহিংস অপরাধ খুব অল্প মাত্রায় বেড়েছে- ১ দশমিক ৭ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমএইচবি/১৪৫০ ঘ.