২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোন্তেজারির দাফনের সময় সরকারবিরোধী স্লোগান

ইরানের পবিত্র কোম শহরে সোমবার সরকারের কড়া সমালোচক ও ভিন্নমতাবলম্বী আয়াতুল্লাহ হোসেইন আলী মোন্তেজারির দাফনের সময় বিপুল সংখ্যক ইরানি সরকারবিরোধী স্লোগান দিয়েছে। বিভিন্ন ওয়েবসাইটের সূত্রে এখবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

তেহরান, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পবিত্র কোম শহরে সোমবার সরকারের কড়া সমালোচক ও ভিন্নমতাবলম্বী আয়াতুল্লাহ হোসেইন আলী মোন্তেজারির দাফনের সময় বিপুল সংখ্যক ইরানি সরকারবিরোধী স্লোগান দিয়েছে। বিভিন্ন ওয়েবসাইটের সূত্রে এখবর জানা গেছে। ৮৭ বছর বছর বয়সে শনিবার তিনি মারা যান। মোন্তেজারি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কড়া সমালোচকদের অন্যতম ছিলেন। জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর আহমাদিনেজাদের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ করেছিলেন তিনি। প্রয়াত বিপ্লবী নেতা আয়াতোল্লাহ রুহুল্লা খোমিনির উত্তরসূরি হিসাবেও গণ্য ছিলেন তিনি। কিন্তু খোমেনি স্বয়ং তাকে ইসলামি শাসব্যবস্থার সমালোচনার দায়ে ১৯৮৯ সালের মার্চে বরখাস্ত করেন। ওয়েবসাইট নরুজ জানায়, মোন্তেজারির বাড়ির আশেপাশে ইরানিরা নিরাপত্তা বাহিনীর প্রতি পাথর ছুড়লে সহিংসতাও সৃষ্টি হয়। তবে এ ব্যাপারে কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংস্কারপন্থিদের ওয়েব সাইট জারাস জানায়, লাখ লাখ লোক ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অন্যতম রূপকার মোন্তেজারির শোক মিছিলে অংশ নেয়। অনেকে স্লোগান দেয়, "নির্দোষ মোন্তেজারি, আমাদের মাথা লক্ষ্য করে একনায়কের বুলেট বৃষ্টির মতো বর্ষিত হলেও আপনার পথে আমরা অটুট থাকব।" ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোন্তেজারির চিকিৎসক রোববার জানান, ডায়াবেটিস, ফুসফুসের রোগ ও অ্যাজমায় ভুগছিলেন তিনি। মোন্তেজারির তার মৃত্যু ইরানে সংস্কার আন্দেলনের জন্য একটি বড় ধাক্কা। তার দাফন অনুষ্ঠানের জন্য রোববার থেকেই কোম শহরে তার বাড়ির বাইরে জনতা ভিড় করতে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৮ ঘ.