২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ নাগাদ পুরোদস্তুর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে ইরান

২০১১ সালের মধ্যে অত্যাধুনিক সেন্ট্রিফিউজে পুরোদস্তুর ইউরনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে ইরান। ইরানের পরমাণু বিষয়ক প্রধান শুক্রবার আধা সরকারি ফার্স বার্তা সংস্থায় একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

তেহরান, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০১১ সালের মধ্যে অত্যাধুনিক সেন্ট্রিফিউজে পুরোদস্তুর ইউরনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে ইরান। ইরানের পরমাণু বিষয়ক প্রধান শুক্রবার আধা সরকারি ফার্স বার্তা সংস্থায় একথা বলেছেন। আলী আকবর সালেহি ফার্স বার্তা সংস্থাকে বলেন, "আমরা আইআর৩ এবং আইআর৪ নামের নতুন ধরনের সেন্ট্রিফিউজ তৈরি করছি। সেগুলোকে ২০১১ সালের মধ্যে কাজে লাগানোর পরিকল্পনা করেছি আমরা। সমস্যা ও ত্র"টি মেরামতের পরপরই এগুলো ব্যবহার করা হবে।" ইরানে ইতোমধ্যেই ৬ হাজার সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে বলেও জানান সালেহি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪১ ঘ.