২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২০

পাকিস্তানের পাঞ্জাবে দেরা গাজি খান শহরে প্রাদেশিক সরকারের এক মন্ত্রীর বাড়ির কাছে একটি মার্কেটে মঙ্গলবার গাড়িবোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের পাঞ্জাবে দেরা গাজি খান শহরে প্রাদেশিক সরকারের এক মন্ত্রীর বাড়ির কাছে একটি মার্কেটে মঙ্গলবার গাড়িবোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মুবারক আলি আতাহার সাংবাদিকদের বলেন, "এটি গাড়ি বোমা হামলা ছিল। এতে প্রায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন।" এর আগে শহরের কমিশনার হাসান ইকবাল রয়টার্সকে বলেছিলেন, এটি গাড়িবোমা হামলা। এতে তিনি প্রাথমিকভাবে ১৬ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হওয়ার কথা জানান। পুলিশও দেরা গাজি খান শহরে হামলার বিষয়টি নিশ্চিত করে। পাঞ্জাব প্রদেশের ওই শহরের এক অধিবাসী তারিক গুরমানি বলেন, বিস্ফোরণটি হয়েছে একটি মার্কেটের কাছে। এতে কয়েকটি দোকান ধসে পড়েছে। তিনি কয়েকজন আহতকে দেখেছেন বলেও জানান। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্বল সরকারকে যে এখনও জঙ্গি মোকাবেলায় একটি কৌশল নির্ধারণ করতে হবে এ হামলা সে কথাই মনে করিয়ে দিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৮ ঘ.