২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আশঙ্কায় পালাচ্ছে লোকজন

ফিলিপাইনের মেয়ন আগ্নেয়গিরি চারপাশ থেকে প্রায় ৫০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। মঙ্গলবার আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠলে এ পদক্ষেপ নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ম্যানিলা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের মেয়ন আগ্নেয়গিরি চারপাশ থেকে প্রায় ৫০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। মঙ্গলবার আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠলে এ পদক্ষেপ নেওয়া হয়। ফিলিপাইনের আলবে প্রদেশের এ আগ্নেয়গিরিটি কোণ আকৃতির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এ সপ্তাহের শুরুতে আগ্নেয়গিরিটি থেকে লাভা নির্গত হলে কয়েকদিনের মধ্যেই এর অগ্ন্যুৎপাত হতে পারে বলে আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা সকর্ত করে দিয়েছিল। আলবে প্রদেশের জন নিরাপত্তা কার্যালয়ের প্রধান কেদ্রিক দায়েপ সাংবাদিকদের বলেন, "আগ্নেয়গিরির চারপাশের ৬ থেকে ৮ কিলোমিটার বিপজ্জ্বনক এলাকা থেকে প্রায় ১০ হাজার পরিবারকে সরিয়ে নেয়ার কাজ করছি।" তিনি আরও জানান, এসব পরিবারকে সাময়িকভাবে স্কুলে এবং সরকারি শরীরচর্চা কেন্দ্রে রাখা হবে। স্থানীয় সরকার খাদ্য ও ত্রাণ কেন্দ্র খুলেছে। মানবিক ও বেসরকারি সংস্থাগুলো খাদ্য, পানি, ওষুধ এবং কম্বলসহ ত্রাণ সামগ্রী পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছে জানিয়ে তিনি বলেন, "এসব লোকদের একমাস খাওয়ানোর মতো যথেষ্ট খাদ্য আমাদের আছে।" ফিলিপাইনের প্রধান আগ্নেগিরি বিশেষজ্ঞ রেনাটো সোলিদাম রয়টার্সকে জানান, আগ্নেয় উপাদান গিরি শীর্ষের কাছে চলে আসায় মেয়নের আশপাশের সতকর্তার মাত্রা বাড়িয়ে তিন নম্বর করা হয়েছে। আগ্নেয় সতর্কতা ৪ অর্থ হচ্ছে অগ্ন্যুৎপাত আসন্ন এবং ৫ এর অর্থ হচ্ছে যেকোনো মুহূর্তে অগ্ন্যুৎপাত হতে পারে। ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরি বৃত্তের 'রিং অফ ফায়ার" এ অবস্থিত। দেশটির ২২টি সক্রিয় আগ্নেয়গিরির একটি হচ্ছে মেয়ন। গত চার দশকে এ আগ্নেগিরিটি থেকে ৫০ বারেরও বেশি অগ্ন্যুৎপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ১৮৪১ সালের বিস্ফোরণটি। ওই সময় এর লাভার নিচে চাপা পড়ে ১২ শ' লোক মারা যায়। ২০০৬ সালে শেষবার আগ্নেগিরিটির বিস্ফোরণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫২৯ ঘ.