২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

আফগানিস্তানে দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ত্রাণ সংস্থার কার্যালয়ে মঙ্গলবার বোমা বিষ্ফোরণে কমপক্ষে এক বিদেশিসহ চার আফগান নিহত হয়েছে। কাবুলের এক নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

কাবুল, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ত্রাণ সংস্থার কার্যালয়ে মঙ্গলবার বোমা বিষ্ফোরণে কমপক্ষে এক বিদেশিসহ চার আফগান নিহত হয়েছে। কাবুলের এক নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। সূত্র জানায়, পাকতিয়া প্রদেশের গারদেজ এ বোমা বিষ্ফোরণ হয়। তিনি ত্রাণ সংস্থাটির নাম কিংবা নিহত বিদেশি নাগরিকের নাম জানান নি। আগের খবরে বলা হয়েছিল, কাবুলের প্রধান কূটনীতিক পাড়ার একটি হোটেলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আক্রান্ত হোটেলটিতে বিদেশিরা থাকে। প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুলে দুর্নীতি বিরোধী একটি সম্মেলনে যোগদেওয়ার আগে এই হামলা হল। ওয়াজির আকবর খান জেলায় হিতাল হোটেলের গেটের বাইরে বোমা হামলাকারীর বিধ্বস্ত গাড়ি জ্বলতে দেখা গেছে। ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। হামলায় সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমাদ জিয়া মাসুদের বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পুলিশ সূত্র জানিয়েছে, সাবেক ভাইস প্রেসিডেন্টই সম্ভবত হামলার লক্ষ্য ছিল। সুরক্ষিত হিতাল হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তা ওই জেলার আশেপাশের বাড়িঘরের মতো ততটা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। ওয়াজির আকবর খান জেলাটি সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং কূটনীতিকদের আবাসস্থল। হামলায় বহু বাড়িঘরের জানালা ভেঙে গেছে এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। শহরের আরেক অংশে অবস্থিত পররাষ্ট্রমন্ত্রণালয়ে কারজাইসহ বহু কূটনীতিক এবং কর্মকর্তার বৈঠকে বসার কথা ছিল। 'ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি'র কর্মকর্তা আহমেদ বিলাল ঘটনাস্থলে গাগিবোমা বিস্ফোরণ এবং এতে ৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২০ ঘ.