২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যুদ্ধকৌশল পাল্টেছে আল-কায়েদা: পেত্রাউস

ইরাকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের বিরুদ্ধে আল-কায়েদার সঙ্গে লড়তে বিদেশি যোদ্ধারা আর তেমনভাবে যোগ দিচ্ছে না। বরং আল-কায়েদাই এখন লড়াইয়ের কৌশল পাল্টেছে। তারা খুব কম হলেও মারাত্মক প্রাণঘাতী হামলা চালানো শুরু করেছে। মার্কিন জেনারেল ডেভিড পেত্রাউস রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

মানামা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের বিরুদ্ধে আল-কায়েদার সঙ্গে লড়তে বিদেশি যোদ্ধারা আর তেমনভাবে যোগ দিচ্ছে না। বরং আল-কায়েদাই এখন লড়াইয়ের কৌশল পাল্টেছে। তারা খুব কম হলেও মারাত্মক প্রাণঘাতী হামলা চালানো শুরু করেছে। মার্কিন জেনারেল ডেভিড পেত্রাউস রোববার একথা বলেছেন। ইরাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড প্রধান পেত্রাউস বাহারাইনে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, ইরাকে আল কায়েদার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসার প্রশ্নই নেই। তিনি বলেন, সিরিয়ার মধ্য দিয়ে ইরাকে বিদেশি যোদ্ধাদের ঢল নাটকীয়ভাবে কমেছে। মাসে ১১০ থেকে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে মাসে ১০ টিরও নীচে। "আমার ধারণা, তারা এখন দিন দিন হামলার সংখ্যা কমিয়ে দিয়ে বরং অনেক বেশি সমন্বিত এবং মরাত্মক হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে তারা একটি হামলা চালিয়েই অনেক বেশি ক্ষতিসাধন করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৭ ঘ.