২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে জেল ভেঙে ৩১ বন্দিকে মুক্ত করেছে বিদ্রোহীরা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে রোববার সকালে সন্দেহভাজন বন্দুকধারী মুসলিম বিদ্রোহীরা একটি প্রাদেশিক কারাগারের দেয়াল ফুটো করে প্রায় ৩১ জন বন্দিকে মুক্ত করেছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 09:53 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ম্যানিলা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে রোববার সকালে সন্দেহভাজন বন্দুকধারী মুসলিম বিদ্রোহীরা একটি প্রাদেশিক কারাগারের দেয়াল ফুটো করে প্রায় ৩১ জন বন্দিকে মুক্ত করেছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট আবুবকার তুলাই রয়টার্সকে জানান, বাসিলান দ্বীপের প্রধান কারাগারে এ হামলা হয়েছে। ১০ মিনিট ধরে চলা এ হামলায় এক কারারক্ষী নিহত এবং অপর একজন আহত হয়। তুলাই বলেন, "আমরা তাদের দুজনকে পেয়েছি। কারাগারে সীমানার ঠিক বাইরে তাদের ফেলে রাখা হয়।" সেইসঙ্গে তিনি আরও জানান, ২০০৭ সালে বাসিলানে সেনাদের শিরোচ্ছেদ করার ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রেপ্তারকৃত মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) এর দুই নেতাকেও বিদ্রোহীরা উদ্ধার করেছে। তিনি বলেন, "এই দুই বিদ্রোহী নেতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কয়েদি ছিল। তাদের জন্য সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে একযোগে একটি নিরাপত্তা দল গঠন করা হয়েছিল। কারাগারের নিরাপত্তা ব্যবস্থার অভাব তদন্ত করার জন্য আমরা একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি।" ওই সময় কারাগারের ১৬ জন রক্ষীর মধ্যে মাত্র চারজন দায়িত্বরত ছিল। এমআইএলএফ দক্ষিণাঞ্চলের মিন্দানো দ্বীপে অধিকতর সায়ত্ত্বশাসনের দাবি করছে। এ নিয়ে সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনা চলছে। দক্ষিণাঞ্চলের আরেকটি বিদ্রোহী গ্র"প হচ্ছে আবু সায়াফ। তবে কারাগার থেকে তাদের কোনও সদস্য মুক্ত হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। তুলাই জানান, কারাগারের দেয়াল ভাঙতে বিদ্রোহীরা হাতুড়ি এবং জেল সেলের তালা ভাঙতে বোল্ট কাটার ব্যবহার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪২ ঘ.