ইসলামাবাদ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে মুম্বাই হামলায় ৭ অভিযুক্ত তাদের অভিযোগের বিরুদ্ধে শনিবার আইনি চ্যালেঞ্জ জানানোয় বিচার আবারও পিছিয়েছে। তাদের আইনজীবী একথা জানিয়েছে।
মামলার শুনানি মুলতবি হয়ে গেছে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এর আগে আইনজীবীদের কর্মবিরতির কারণে অভিযুক্তদের বিচার পিছিয়েছিল।
৭ অভিযুক্তের বিচারে এই বিলম্ব ভারতকে ক্ষুব্ধ করবে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৯ ঘ.
bdnews24