২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭-১৮ ডিসেম্বরে কোপেনহেগেনে যাবেন চীনের প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৭-১৮ ডিসেম্বরে জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রণালয় একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

বেজিং, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৭-১৮ ডিসেম্বরে জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রণালয় একথা বলেছে। এর মধ্য দিয়ে সম্মেলনে যোগদানের তারিখ নিশ্চিত করলেন তিনি। মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। চিয়াপাও সম্মেলনের শেষ সময়ে সেখানে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে যোগ দেবেন। ধনী ও গরিব দেশগুলোর মধ্যে বিরোধে জলবায়ু আলোচনায় অচলবস্থা সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মার্কিন সাহায্য চীনে যাবে না--- শুক্রবার শীর্ষ এক মার্কিন দূতের এ মন্তব্যের সমালোচনা করেছে চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৯ ঘ.