২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরি আফগান মন্ত্রিসভা ঘোষণা করবেন কারজাই

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আগামী তিনদিনের মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। কারজাইয়ের এক মুখপাত্র রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কাবুল, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আগামী তিনদিনের মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। কারজাইয়ের এক মুখপাত্র রোববার একথা বলেছেন। মুখপাত্র হামিদ এলমি বলেন, "তিন দিনের মধ্যেই এটি ঘটবে। এটি কাল, পরশু বা তার পরদিনও ঘোষণা করা হতে পারে।" গত মাসে ২য় মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর কারজাই সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি ব্যাপকভিত্তিক মন্ত্রিসভা গঠনের জন্য এখনও রাজনীতিবিদ, বিশেষজ্ঞ ও অন্যান্য বায়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচেছন। হামিদ জানান, তালেবানদের সঙ্গে আলোচনা শুরু করা এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপ বাস্তাবায়নের চেষ্টা চলছে। তালেবান বিদ্রোহ মোকবেলা এবং দুর্নীতি দূর করার জন্য কারজাই ওয়াশিংটন ও পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৭ ঘ.