২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আরো ৬টি ব্যাংক বন্ধ

যুক্তরাষ্ট্রে আরো ছয়টি ব্যাংক শুক্রবার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে মন্দার পর ঋণের ভারে নাজুক হয়ে বন্ধ ব্যাংকের সংখ্যা ১৩০ এ দাঁড়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 06:39 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে আরো ছয়টি ব্যাংক শুক্রবার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে মন্দার পর ঋণের ভারে নাজুক হয়ে বন্ধ ব্যাংকের সংখ্যা ১৩০ এ দাঁড়ালো। যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) ছয়টি ব্যাংক বন্ধের সিদ্ধান্ত জানিয়ে বলেছে, ব্যাংকিং খাতের সঙ্কট কিছুটা দেরিতে কাটবে। বিশ্ব মন্দার পর যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল হওয়ার ইঙ্গিত ইতিমধ্যে দেখা গেছে। গত মাসের চেয়ে এ মাসে চাকরিচ্যুতির সংখ্যা কমেছে। মন্দা শুরুর পর শ্রম বাজারের এটাই সবচেয়ে ভালো অবস্থা বলে মনে করা হচ্ছে। এফডিআইসি জানিয়েছে, বন্ধ করে দেওয়া ব্যাংকগুলোর তিনটিই জর্জিয়া রাজ্যের। এ নিয়ে বছর এই রাজ্যে মোট ২৪টি ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভার্জিনিয়া, ইলিনয় ও ওহাইওতে একটি করে ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া নতুন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওহাইও'র অ্যাম ট্রাস্ট ব্যাংক অফ ক্লিভল্যান্ড। ব্যাংকটি প্রায় ২ বিলিয়ন ডলারের সম্পত্তি এবং ৮ বিলিয়ন ডলার আমানত ছিলো। অন্যান্য ব্যাংকগুলো হচ্ছে ইলিনয়'র বেঞ্চমার্ক ব্যাংক, গ্রেটার আটলান্টিক ব্যংাক অফ ভার্জিনিয়া ও জর্জিয়ার টাটনাল ব্যাংক, বাকহেড ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ন্যাশনাল ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২৩০ ঘ.