ওয়াশিংটন, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের বিভিন্ন জায়গার নিরাপত্তাভার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মার্কিন-প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় সেনাবাহিনীকে না দিয়ে স্থানীয় নেতা, তাদের নিরাপত্তারক্ষী এবং পুলিশের হাতে দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার একথা বলেছেন।
এর মধ্য দিয়ে কারজাইকে নিয়ে এবং আফগান জাতীয় সেনাবাহিনীকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়ার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ স্পষ্ট হয়ে উঠেছে।
আফগানিস্তানের বেশির ভাগ অঞ্চলই কাবুলে কারজাইয়ের কেন্দ্রীয় সরকারের চেয়ে বরং স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। আর যুক্তরাষ্ট্রের বিশ্বাস স্থানীয় আদিবাসী নেতাদের সঙ্গে জোট নিরাপত্তা বাড়ানো এবং তালেবানদের কোণঠাসা করার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24