দামেস্ক, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় ইরানি পূণ্যার্থীদের বহনকারী একটি বাসে বোমা হামলায় বৃহস্পতিবার অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
দামেস্কয় একটি বড় শিয়া ধর্মীয় উপাসনালয়ের কাছে এ হামলা হয়।
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, বাসের চারপাশে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের ছিন্নবিচ্ছিন্ন অংশ। সাঈয়েদা জয়নাব এলাকায় এ বিস্ফোরণে আরও কয়েক জন আহত হয়েছে।
সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলির দামেস্ক সফরকালে এ বোমা হামলা হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ ঘ.
bdnews24