রোম ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে সেনা বাড়াবে পোল্যান্ড ও ইতালি। পোলিশ সরকার আফগান ন্যাটো মিশনে ৬০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে ইতালি সেনাসংখ্যা জানায়নি।
পোল্যান্ড সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এতে প্রেসিডেন্টের অনুমতি লাগবে বলে জানিয়েছে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার রয়টার্সকে একথা বলেছেন।
প্রতিরক্ষামন্ত্রী বোগদান ক্লিচ এর সহযোগী বারবারা ব্রাটকোসকা বলেছেন,
bdnews24