২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার আফগান পরিকল্পনা সমর্থনের আহ্বান ব্রিটেনের

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার মিত্রদেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফগানিস্তানে ৩০ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

লন্ডন, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার মিত্রদেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফগানিস্তানে ৩০ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা সমর্থন করার আহ্বান জানিয়েছেন। ব্রাউন বলেন, "আমি আমাদের সব মিত্রদেশকে প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি।" এর আগে ব্রাউন সোমবার আফগানিস্তানে অতিরিক্ত ৫০০ সেনা পাঠানোর ঘোষণা দেন। আফগানিস্তানে অবনতিশীল সহিংস পরিস্থিতি সামাল দেওয়া এবং আফগান বাহিনীর প্রশিক্ষণের জন্য সেনা সংখ্যা বাড়িয়ে ৯ হাজার ৫০০ করার এ পরিকল্পনা নিয়েছেন ব্রাউন। তিনি বলেন, অন্যান্য দেশগুলোকে আফগানিস্তান যুদ্ধে সেনা পাঠানোয় উদ্যোগী করতে ব্রিটেন সর্বাত্মক ভূমিকা পালন করে যাবে। তিনি আরও বলেন, এর পরবর্তী ধাপে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হচ্ছে লন্ডনে ২৮ জানুয়ারিতে আফগান সম্মেলন আয়োজন করা। ওই সম্মেলনে ন্যাটো- নেতৃত্বাধীন বাহিনীতে জড়িত ৪৩ টি দেশের সবাইকেই আমন্ত্রণ জানানো হবে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের নিরাপত্তাভার হস্তান্তর নিয়ে আলোচনা, প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আফগান সংস্কার কার্যক্রম এবং সেনা ও পুলিশ বাহিনী গড়ে তোলার প্রতিশ্র"তিতে গতি সঞ্চরের পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদেশগুলোর কাছ থেকে আরও সমর্থন আদায় করা সম্মেলনের উদ্দেশ্য বলে জানান ব্রাউন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৩ ঘ.