ভারতের পরমাণু স্থাপনাগুলোতে কড়া নিরাপত্তা
পরমাণু স্থাপনাগুলোর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভারত। বেসামরিক সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে 'র্যাপিড রেসপন্স মিলিটারি টীম'।
নয়াদিল্লি, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু স্থাপনাগুলোর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভারত। বেসামরিক সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে 'র্যাপিড রেসপন্স মিলিটারি টীম'।
পরমাণু স্থাপনাগুলো জঙ্গিদের হামলার মূল লক্ষ্য--- এ ধরনের গোয়েন্দা সতর্কবার্তার পর ভারত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
ভারতজুড়ে রয়েছে ২২ টি পরমাণু চুল্লি। এর মধ্যে কয়েকটির অবস্থান মুম্বাইয়ের মতো জনবহুল নগরীর কাছে। সেগুলোকে পাহারা দিয়ে রাখাটা ভারতের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ।
সেনা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, পরমাণু স্থাপনাগুলোর সুরক্ষায় ভারত এই প্রথম বেসামরিক এবং সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেছেন,"সব ধরনের হুমকি মোকবেলায় গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৬ ঘ.
