২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে সবুজ সংকেত পেতে পারে বন সংরক্ষণ

গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং জলবায়ু তহবিল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বাদানুবাদ চলার মধ্যে সবচেয়ে কম বিতর্কিত বিষয় হিসাবে উঠে এসেছে বন সংরক্ষণ ইস্যু। এ ইস্যুতে যথেষ্ট অগ্রগতিও হয়েছে। আসন্ন কোপেনহেগেন সম্মেলনে তাই এতে আরও অগ্রগতির আশা করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

সিঙ্গাপুর, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং জলবায়ু তহবিল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বাদানুবাদ চলার মধ্যে সবচেয়ে কম বিতর্কিত বিষয় হিসাবে উঠে এসেছে বন সংরক্ষণ ইস্যু। এ ইস্যুতে যথেষ্ট অগ্রগতিও হয়েছে। আসন্ন কোপেনহেগেন সম্মেলনে তাই এতে আরও অগ্রগতির আশা করছেন বিশ্লেষকরা। কারণ হিসাবে বিশ্লেষকরা বলছেন, বন উজাড় হওয়া ঠেকানোর মধ্য দিয়ে সহজে জলবায়ু পরিবর্তন মোবেলা করা যায়। তাছাড়া, বন সংরক্ষণের জন্য উন্নয়নশীল দেশগুলোকে পুরস্কৃত করার জাতিসংঘ স্কীমও বেশির ভাগ দেশ সমর্থন করে। একারণেই কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে 'রিডিউসড এমিশনস ফ্রম ডিফরেস্টেশন এন্ড ডিগ্রেডেশন' (আরইডিডি) স্কীম আরও আগ্রগতি অর্জন করবে বলে আশা করছেন বিশ্লেষকরা। যদিও আরও বহু ইস্যু সমাধান হওয়া এখনও বাকী। বিশ্বের কিছু ধনী দেশ এবং বিনিয়োগকারীরা আরইডিডি সফল হওয়ার জন্য চাপ দিচ্ছে। অষ্ট্রেলিয়ার গ্রিনপিস আন্দোলন কর্মী পল উইন বলেছেন, কোপেনহেগেন সম্মেলন কোনও ফল বয়ে আনলে তা আরইডিডি- ই হতে পারে। তিনি রয়টার্সকে বলেন, কারণ বিশ্বে ব্যাপকমাত্রার কার্বন নির্গমণের উৎসের দিকে আমরা দৃষ্টিপাত করছি। আর কার্বন নির্গমণ হ্রাসের সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হিসাবে বনসংরক্ষণ ইস্যু ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছে। বনভূমি বিশ্ব ঊষ্ণায়নের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। যেমন: জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে নির্গত কার্বন। কিন্তু জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন বলেছে, বিশ্বে বছরে প্রায় ১৩ মিলিয়ন হেক্টর (৩২ দশমিক ৫ মিলিয়ন একর) বা মোটামুটি ইংল্যান্ড আকৃতির বিশাল এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। তার মানে, নিয়মিত গ্রিনহাউস গ্যাস নির্গমনের সঙ্গে বছরে বন উজাড় হওয়া থেকে আরও প্রায় ২০ শতাংশ কার্বন যোগ হচ্ছে। জাতিসংঘের একটি জলবায়ু প্যানেল এ হিসাব দিয়েছে। তবে সা