২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনার নির্মাণ বন্ধের পক্ষে সুইসদের রায়

সুইজারল্যান্ডে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

জেনেভা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইজারল্যান্ডে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে জনগণ। গণভোটের এ ফলাফলে দেশটির নিরপেক্ষ সরকার নিশ্চিতই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে এবং সুইস বিচারমন্ত্রী বলেছেন, এতে সুইজারল্যন্ডের রপ্তানি ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে। সুইস বার্তা সংস্থা এটিএস ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, দেশব্যাপী গণভোটে ৫৭.৫ শতাংশ ভোটার ও দেশের ২৬টি ক্যান্টনের মধ্যে চারটি ছাড়া সবকয়টি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সুইজারল্যান্ডের ডানপন্থি রাজনৈতিক দল সুইস পিপলস পার্টি (এসভিপি) প্রস্তাবটি পাশের জন্য চেষ্টা চালিয়ে আসছিল। দেশের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা এবং পরমত সহিষ্ণুতার দীর্ঘ ঐতিহ্যের বিরোধী হবে বিবেচনা করে সুইস সরকার ও পার্লামেন্ট মিনার নির্মাণ বন্ধ করার পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সরকার বলেছিল, ওই নিষেধাজ্ঞা "উগ্রবাদিদের স্বার্থই কেবল রক্ষা করবে।" গণভোটের পর সরকার বলেছে, জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন মিনার নির্মাণের অনুমতি আর দেওয়া হবে না। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, "সুইজারল্যান্ডের মুসলমানরা আগের মতোই এককভাবে অথবা স