২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু চুক্তির জন্য বেগ সঞ্চার করেছে কমনওয়েলথ

বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার প্রতিনিধিত্বকারী কমনওয়েলথ দেশগুলো রোববার বলেছে, একটি বিশ্ব জলবায়ু চুক্তির লক্ষ্যে কাজের গতি সঞ্চার হয়েছে, তবে কার্বন নির্গমন কমানোর ব্যাপারে অঙ্গীকারের মাত্রা ও তহবিল প্রদানের হার নিয়ে সন্দেহ এখনো দূর হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

পোর্ট অব স্পেন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার প্রতিনিধিত্বকারী কমনওয়েলথ দেশগুলো রোববার বলেছে, একটি বিশ্ব জলবায়ু চুক্তির লক্ষ্যে কাজের গতি সঞ্চার হয়েছে, তবে কার্বন নির্গমন কমানোর ব্যাপারে অঙ্গীকারের মাত্রা ও তহবিল প্রদানের হার নিয়ে সন্দেহ এখনো দূর হয়নি। ডিসেম্বররের ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত কোপেনহেগেনে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু আলোচনার সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে তিনদিনব্যাপী ৫০ এরও বেশি সদস্যের কমনওয়েলথ দেশের সম্মেলনেও জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়েই মূল আলোচনা হয়েছে। দেশগুলো কোপেনহেগেনে একটি "পরিচালনাপোযোগী বাধ্যবাধকতাপূর্ণ" একটি চুক্তি সম্পাদনের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে, যাতে থাকবে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর কঠোর লক্ষ্যমাত্রা, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে গরিব দেশের অভিযোজিত হওয়ার মতো আর্থিক সাহায্য এবং পরিচ্ছন্ন-জ্বালানি প্রযুক্তির সরবরাহ। রোয়ান্ডাকে ৫৪তম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্তকারী কমনওয়েলথ গ্র"প ২০১০ সালের মধ্যেই 'আইনি বাধ্যবাধকতা' সম্বলিত একটি পরিপূর্ণ জলবায়ু চুক্তিরও দাবি জানিয়েছে। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের হুমকি মোকাবেলায় গরিব দেশগুলোর দ্রুত তহবিল পাওয়ার সুযোগও চেয়েছে। কোপেনহেগেনে যাতে ছোটখাটো বিরোধ দূরে রাখা যায়, সে লক্ষ্যে পোর্ট অব স্পেনের এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত একটি ঐকমত্যের ঘোষণা দিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কমনওয়েলথ নেতারা। নানা ভৌগলিক অবস্থানের দেশগুলোর সংস্থাটি যে এখনো গুরুত্বপূর্ণ তারও প্রমাণ প্রকাশ পেয়েছে ওই ঘোষণায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৩৫ ঘ.