২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে আফগান সম্মেলন ২৮ জানুয়ারি

আফগানিস্তানের নিরাপত্তাভার হস্তান্তর আলোচনার জন্য লন্ডনে ২৮ জানুয়ারিতে আন্তর্জাতিক সম্মেলন করবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শনিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

পোর্ট অব স্পেন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের নিরাপত্তাভার হস্তান্তর আলোচনার জন্য লন্ডনে ২৮ জানুয়ারিতে আন্তর্জাতিক সম্মেলন করবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শনিবার একথা বলেছেন। ত্রিনিদাদ এবং টোবাগোয় কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে ব্রাউন এ সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। সম্মেলনে আফগানিস্তানের প্রদেশগুলোর নিরাপত্তাভার আফগান সরকারের হাতে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়েই মূলত আলাপ আলোচনা হবে। আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর সেনা ধীরে ধীরে কমিয়ে আনাই এর উদ্দেশ্য। জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে সঙ্গে নিয়ে ব্রাউন পোর্ট অব স্পেনে এ সম্মেলন আয়োজনের কথা জানান। এরপর কাবুলে আরেকটি বৈঠক হবে বলে জানান বান। ব্রিটেন ইতোমধ্যেই আফগানিস্তানে অতিরিক্ত ৫০০ সেনা পাঠাবে বলে জানিয়েছে। ন্যাটোর অন্যান্য মিত্রদেশগুলোকেও আফগানিস্তানে বাড়তি ৫ হাজার সেনা পাঠাতে রাজি করানোর চেষ্টা করছে ব্রিটেন। আফগান লড়াইয়ে নিহত হয়েছে মোট ২৩৫ ব্রিটিশ সেনা। আগামী বছর নির্বাচনের আগে আফগানিস্তানে সেনা নিহতের এ সংখ্যা ব্রাউনের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.