২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল সরবরাহে একমত কমনওয়েলথ

উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কয়েক বিলিয়ন ডলারের সাহায্য সরবরাহে শনিবার একমত হয়েছেন কমনওয়েলথ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 04:09 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

পোর্ট অব স্পেন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কয়েক বিলিয়ন ডলারের সাহায্য সরবরাহে শনিবার একমত হয়েছেন কমনওয়েলথ নেতারা। একইসঙ্গে আগামী মাসে কোপেনহেগেন সম্মেলনে একটি 'কার্যকর বাধ্যবাধকতামূলক' জলবায়ু চুক্তির চেষ্টা ত্বরান্বিত করার সম্মিলিত উদ্যোগ নেন তারা। উন্নয়নীশল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকবেলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে বিলিয়ন বিলিয়ন ডলার সরবরাহের ব্রিটেন ও ফ্রান্সের প্রস্তাবে সমর্থন দিয়ে নেতারা বলেন, বছরে ১০ বিলিয়ন ডলারের প্রস্তাবিত তহবিলের ১০ শতাংশ সরবরাহ করা উচিত ছোট ছোট দ্বীপদেশগুলোকে। যে দেশগুলো বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এ তহবিল ২০১০ সাল থেকেই সরবরাহ শুরু করা এবং ২০১২ সাল নাগাদ বছরে ১০ বিলিয়ন ডলার সরবরাহের উদ্যোগ সমর্থন করেন তারা। তহবিল সরবরাহের পাশাপাশি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ৭-১৮ ডিসেম্বরে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের আগেই বিশ্ব উষ্ণায়ন মোকাবেলার উপায় নিয়ে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করেন নেতারা। বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৫৭ ঘ.