২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের জন্য জলবায়ু তহবিলের প্রস্তাব ব্রিটেন-ফ্রান্সের

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জলবায়ু পবির্তন রোধের লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে অবিলম্বে কয়েক বিলিয়ন ডলারের তহবিল সরবরাহের প্রস্তাব করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2009, 04:01 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

পোর্ট অ প্রিন্স, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জলবায়ু পবির্তন রোধের লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে অবিলম্বে কয়েক বিলিয়ন ডলারের তহবিল সরবরাহের প্রস্তাব করেছেন। ৭ ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের আগে ত্রিনিদাদে কমনওয়েলথ সম্মেলনে দু নেতা ওই প্রস্তাব দেন। তাদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন উভয়ই। রাসমুসেন এক সাংবাদ সম্মেলনে বলেন, অর্থের প্রয়োজন আমাদের সামনে রয়েছে। আর কোপেনহেগেনে আমরা এ লক্ষ্যই অর্জন করতে চাই। সারকোজির তহবিল সরবরাহের প্রস্তাবকে কোপেনহেগেনের উদ্বোধনী তহবিল আখ্যা দিয়ে রাসমুসেন বলেন, এটি দরিদ্র দেশগুলোকে বিশ্ব ঊষ্ণায়ন মোকাবেলায় এবং কার্বন নির্গমন হ্রাসে সহায়তা করবে। ওদিকে, ব্রাউনের উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু লড়াইয়ে সহায়তা করতে বছরে ১০ বিলিয়ন ডলার সরবরাহের প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাসমুসেন ও বান দুজনই বলেছেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু চুক্তির সম্ভাবনা গতি পাচ্ছে। বান বলেন, প্রতি সপ্তাহেই শিল্পোন্নত দেশ এবং উদীয়মান অর্থনৈতিক ও উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে নতুন নতুন প্রতিশ্র"তি আসছে। ২০১০ সালের মধ্যে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আইনগতভাবে বাধ্যবাধকতামূলক জলবায়ু চুক্তি করা আমাদের সবার লক্ষ্য। আর আমরা তা করার পথেই রয়েছি। ব্রাউন বলেন আমরা জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থার মুখে আছি। এক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারি না। তিনি আগামী বছরের মধ্যেই প্রস্তাবিত জলবায়ু তহবিল সরবরাহ শুরু হওয়া উচিত বলে মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৪৫ ঘ.