২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে তিরস্কার করে আইএইএ'র প্রস্তাবনা পাস

গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট গড়ে তোলার জন্য ইরানকে তিরস্কার করে শুক্রবার প্রস্তাবনা পাস করেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গভর্নর বোর্ড। ইরানের ওই প্রকল্প অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে এতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ভিয়েনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট গড়ে তোলার জন্য ইরানকে তিরস্কার করে শুক্রবার প্রস্তাবনা পাস করেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গভর্নর বোর্ড। ইরানের ওই প্রকল্প অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে এতে। ২৫-৩ ভোটে প্রস্তাবনাটি পাস হয়। আইএই্এ'র ৩৫ জাতি গভার্নিং বোর্ড প্রায় ৪ বছরের মধ্যে এই প্রথম এমন প্রস্তাবনা পাস করল। প্রস্তাবনায় রাশিয়া এবং চীনও বিরল সমর্থন দিয়েছে। এ প্রস্তাবনা ইরানের পরমাণু কর্মসূচি গোপন রাখা এবং তা চালিয়ে যেতে দেশটির অটল অবস্থানে থাকা নিয়ে আন্তর্জাতিক মহলের ধৈর্যচ্যুতিরই বহিঃপ্রকাশ। ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর না করলে এ পদক্ষেপ শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক নিষেধাজ্ঞায় গড়াবে কিনা তা স্পষ্ট নয়। আইএইএ'র গভার্নিং বোর্ডের বেশির ভাগ উন্নয়নশীর দেশই এ পদক্ষেপের বিরোধিতা করেছে। এটি উস্কানিমূলক হবে বলে মত দিয়েছে তারা। ওদিকে, ইরান সতর্ক করে দিয়ে বলেছে, তারা এ পদক্ষেপের ভিত্তিতেই আইএইএ'র সঙ্গে সম্পর্ক নির্ধারণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৭ ঘ.