২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু বসতি নির্মাণ বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ১০ মাসের জন্য পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কিছু ভবন নির্মাণ বন্ধ রাখার আদেশ দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা সম্ভব হলেও ফিলিস্তিনিরা বলেছে, শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য এ পদক্ষেপ যথেষ্ট নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

জেরুজালেম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ১০ মাসের জন্য পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কিছু ভবন নির্মাণ বন্ধ রাখার আদেশ দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা সম্ভব হলেও ফিলিস্তিনিরা বলেছে, শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য এ পদক্ষেপ যথেষ্ট নয়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগীরা বলেছেন, জেরুজালেমের আশেপাশে নেতানিয়াহুর বসতি স্থাপন অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনিরা বলে আসছে, ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন পুরোপুরি বন্ধ করলেই কেবল শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনি নেতাদের প্রতি এ দাবি পরিত্যাগ করে ১১ মাস আগে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা শুরু করতে চাপ দিয়ে যাচ্ছেন। নেতানিয়াহু বুধবার ব্যক্তিগতভাবেই ইসরায়েলি টেলিভিশনে ওই ঘোষণা দেন। তার আদেশকে এমনকি তার বামপন্থি সমালোচকরাও প্রশংসা করে একে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। এতে মাহমুদ আব্বাসের ওপর আলোচনার টেবিলে ফিরে আসতে নতুন করে চাপ সৃষ্টি হবে আশা করা হচ্ছে। নেতানিয়াহু বলেন, "ইসরায়েল আজ শান্তির লক্ষ্যে অনেক দূর পর্যন্ত পদক্ষেপ নিয়েছে।" "ফিলিস্তিনিদেরও এখন একইরকম পদক্ষেপ নেওয়ার সময়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৪ ঘ.