২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের খুনি চর: শ্যাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বুধবার ইসরায়েলকে ওয়াশিংটনের খুনি চর অভিহিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

কারাকাস, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বুধবার ইসরায়েলকে ওয়াশিংটনের খুনি চর অভিহিত করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কারাকাস সফরকালে একথা বলেন তিনি। আহমাদিনেজাদ বামঘেঁষা তিনটি দক্ষিণ আমেরিকান দেশ সফরের শেষ পর্যায়ে ভেনেজুয়েলায় গেলে শ্যাভেজ তাকে জড়িয়ে ধরেন, হাতে হাত ধরে তাকে বিপ্লবের সঙ্গীযোদ্ধা বলে পরিচয় দেন। ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস এ মাসে দক্ষিণ আমেরিকা সফরকালে 'তার ও আহমাদিনেজাদের ক্ষমতার দিন শেষ হয়ে আসছে' বলে যে মন্তব্য করেন সে প্রসঙ্গে শ্যাভেজ বলেন, "আমরা জানি ইসরায়েল আসলে কী---ইয়াঙ্কি সাম্রাজ্যের খুনি অস্ত্র।" আহমাদিনেজাদের সঙ্গে যৌথসংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "ইসরায়েলি প্রেসিডেন্ট যা বলেছেন, তাকে আমরা হুমকি হিসেবে নিচ্ছি।" শ্যাভেজ এ বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলে মন্তব্য করার মুসলিম বিশ্বের প্রশংসা পেয়েছেন তিনি। আহমাদিনেজাদ এর আগে দ্বিতীয় মহাযুদ্ধে ইহুদি নিধনযজ্ঞ- হলোকস্ট হয়নি বলে বিতর্কের ঝড় তোলেন। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১৫ ঘ.