২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিবিনিময় চুক্তির দ্বারপ্রান্তে ইসরায়েল-হামাস

হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে নমনীয়তা দেখাচ্ছে ইসরায়েল। গাজায় বন্দি এক ইসরায়েলি সেনার বদলে শতাধিক হামাস বন্দি ছেড়ে দেওয়ার চুক্তির প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দু'পক্ষ। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 09:50 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কায়রো, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে নমনীয়তা দেখাচ্ছে ইসরায়েল। গাজায় বন্দি এক ইসরায়েলি সেনার বদলে শতাধিক হামাস বন্দি ছেড়ে দেওয়ার চুক্তির প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দু'পক্ষ। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছে। মিসর ও জার্মানির মধ্যস্থতায় এ চুক্তি হচ্ছে। হামাসের একটি প্রতিনিধি দল চুক্তি বিষয়ে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার করার জন্য কায়রো গেছেন। আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনা গিলাদ শালিতের বদলে প্রায় ১৬০ জন বন্দিকে মুক্তি দিতে রাজী হয়েছে ইসরায়েল। তবে এ বিষয়ে জনসম্মুখে মন্তব্য এড়িয়ে যাচ্ছে উভয় পক্ষ। ২০০৬ সালে হামাস বন্দুকধারীরা শালিতকে আটক করে। কর্মকর্তাদের একজন বলেন, "শালিতের পর্ব শেষ হওয়ার পথে।" দু পক্ষের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সপ্তাহের শেষে চুক্তি অনুষ্ঠিত হবে। হামাস কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন, "বন্দি বিনিময় চুক্তির এ আলোচনা থেকে যে কোনো ফলাফলই আসতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৩৭ ঘ.