২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলা

গাজায় কিছু এলাকা লক্ষ্য করে রোববার ইসরায়েলের চালানো বিমান হামলায় কমপক্ষে সাত ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনের চিকিৎসা কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

গাজা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় কিছু এলাকা লক্ষ্য করে রোববার ইসরায়েলের চালানো বিমান হামলায় কমপক্ষে সাত ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনের চিকিৎসা কর্মকর্তারা একথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ফিলিস্তিনি গেরিলা দল হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ইসরায়েলে চালানো রকেট হামলার পাল্টা জবাবে গাজার কেন্দ্রস্থল ও উত্তরাঞ্চলের দুটি কারখানায় ও মিসর সীমান্তের একটি টানেলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্র্মীরা জানিয়েছে, গাজার কেন্দ্রস্থলের একটি ঢালাইয়ের কারখানা, উত্তরাঞ্চলে একটি কারাভান ও মিসর সীমান্তের একটি টানেল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা বন্ধ করতে ছোট একটি সশস্ত্র দলের সঙ্গে হামাস সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়ার একদিন পর ইসরায়েল এ হামলা চালাল। ইসরায়েলি ওই মুখপাত্র জানান, শনিবার গাজা থেকে ছোড়া রকেটের জবাবে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। রকেটটি ইসরায়েলের সদেরোত শহরের কাছে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৩০ ঘ.