২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের দস্তানা সাড়ে তিন লাখ ডলারে নিলাম

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বিখ্যাত সাদা দস্তানাটি শনিবার সাড়ে তিন লাখ ডলারে নিলাম হয়েছে। দাস্তানার এই দাম পূর্বানুমান ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 09:07 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বিখ্যাত সাদা দস্তানাটি শনিবার সাড়ে তিন লাখ ডলারে নিলাম হয়েছে। দাস্তানার এই দাম পূর্বানুমান ছাড়িয়ে গেছে। তাছাড়া, ১৯৮৯ সালে বিশ্বব্যাপী কনসার্ট ট্যুরে জ্যাকসন যে কালো জ্যাকেটটি পরেছিলেন সেটি বিক্রি হয়েছে সোয়া দুই লাখ ডলারে। জুলিয়ানস অকশন এ নিলাম অনুষ্ঠান করে। এই অকশন হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডারেন জুলিয়েন বলেন, " মাইকেলের জ্যাকসনের সাদা দস্তানাটি প্রত্যাশিত দাম ৫০ হাজার ডলারের চেয়ে অনেক অনেক বেশি দামে বিক্রি হয়েছে।" জ্যাকসন টেলিভিশনে প্রথম বিখ্যাত মুনওয়াক ড্যান্সের সময় দস্তানাটি পরেছিলেন। হংকংয়ের ব্যবসায়ী ফোসম্যান মা জ্যাকসনের এটি কিনেছেন। অন্যদিকে, জ্যাকসনের কালো চামড়ার জ্যাকেটটিও প্রত্যাশিত দামের চেয়ে ২০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। কমিশনসহ জ্যাকেটটির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ডলার। এ বছর জুনে মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন। নিউ ইয়র্ক টাইমস স্কয়ারের হার্ড রক ক্যাফেতে নিলামের আয়োজন করা হয়। নিলামে জ্যাকসনের একটি গাড়িও নিলামে তোলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০১ ঘ.