২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু স্থাপনা সুরক্ষায় ইরানের সামরিক মহড়া শুরু

পরমাণু স্থাপনাগুলোর সুরক্ষায় রোববার বড় ধরনের আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে ইরান। ইরানের সামরিক বাহিনী একথা জানিয়েছে। মহড়া চলবে ৫ দিন। বহির্বিশ্বের কোনওরকম আক্রমণ থেকে পরমাণু স্থাপনাগুলোকে রক্ষা করাই এর উদ্দেশ্য। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 05:15 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

তেহরান, নভেম্বর ২২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু স্থাপনাগুলোর সুরক্ষায় রোববার বড় ধরনের আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে ইরান। ইরানের সামরিক বাহিনী একথা জানিয়েছে। মহড়া চলবে ৫ দিন। বহির্বিশ্বের কোনওরকম আক্রমণ থেকে পরমাণু স্থাপনাগুলোকে রক্ষা করাই এর উদ্দেশ্য। (আরও তথ্যসহ) ইরানের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা প্রধান ব্রগেডিয়ার জেনারেল আহমাদ মিঘানির উদ্ধৃতি দিয়ে ইরানের গণমাধ্যম একথা বলেছে। ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে রেভল্যুশনারি গার্ড বাহিনী একযোগে এ প্রতিরক্ষা মহড়া চালাচ্ছে। মিঘানি রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেছেন। ৬০০,০০০ স্কয়ার কিলোমিটার জুড়ে এ মহড়া চলছে। এটি ইরানের সবচেয়ে বড় মহড়া। মিঘানির উদ্ধৃতি দিয়ে টেলিভিশন জানিয়েছে, যে কোনও হামলার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সামরিক শক্তি প্রদর্শনী মহড়া এটি। পরমাণু কর্মসূচি নিয়ে ছয়বিশ্বশক্তির সঙ্গে ইরানের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ সামরিক মহড়া শুরু হল। পশ্চিমাদের ধারণা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এমন অভিযোগ অস্বীকার করেছে। জ্বালানি চুক্তি মানতে ইরানের অস্বীকৃতিতে হতাশা প্রকাশ করে ছয়বিশ্বশক্তি তেহরানকে এ চুক্তি মেনে নেওয়ার বিষয়টি পুর্বিবেচনা করে দেখার আহ্বান জানানোর একদিন পর ইরান এ মহড়া শুরু করল। পরমাণু স্থাপনাগুলোতে হামলা হলে ইরান তেল আবিবের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রতিনিধি মোস্তবা জোলনূর। ইরান চুক্তি না মানলে দেশটির বিরুদ্ধে একগাদা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ইতোমধ্যেই সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স বিষয়টি নিয়ে আলোচনাও করেছে। ইরানের সন্দেহজনক পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধান না হলে দেশটিতে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহুত হচ্ছে বলে দাবি করে আসছে। পরমাণু স্থাপনায় হামলা হলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের লক্ষ্যস্থগুলোতে পাল্টা হামলার হুমকিও দিয়েছে ইরান। ইরনা বার্তা সংস্থা মোস্তবা জোলনূরের উদ্ধৃতি দিয়ে বলেছে, "শত্র"পক্ষ ইরানে দুর্ভাগ্যের পরীক্ষায় নামতে চাইলে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ওড়া ধূলিকণা থিতিয়ে যাওয়ার আগেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত হানবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৪ ঘ.