জেনেভা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- মহাবিশ্ব ও এর উৎপত্তি সম্পর্কে জানতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের দীর্ঘ প্রতীক্ষিত প্রায়োগিক পরীক্ষা ১৪ মাস পর আবার শুরু করেছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সিইআরএন)।
সবকিছু ভালভাবেই চলছে জানিয়ে গবেষণা প্রতিষ্ঠানটির মুখপাত্র জেমস জিলিয়েস জানিয়েছেন, সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির ১০০ মিটার নিচে ২৭ কিলোমিটারের বৃত্তাকার সুড়ঙ্গে স্থাপিত পরীক্ষার প্রধান যন্ত্র 'লার্জ হাড্রন কোলাইডার' (এলএইচসি)- এর সুড়ঙ্গে শনিবার দিনের শুরুতেই প্রোটন কণার রশ্মিগুলো পাওয়ার আশা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটার পর প্রকৌশলীরা প্রথম কণার রশ্মি পুরো সুড়ঙ্গ ঘুরিয়ে আনতে সক্ষম হন।
সিইআরএন এর মহাপরিচালক রফ হিউয়ার বিবিসিকে বলেন, "এলএইচসিতে পুনরায় কণার রশ্মিগুলো ঘোরার দৃশ্য দেখার বিষয়টি অনেক বড় সাফল্য।"
তিনি বলেন, "মূল পরীক্ষা শুরু করার আগে আমাদের আরো অনেক পথ যেতে হবে। তবে এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমে আমরা ভালভাবেই সে পথে এগুচ্ছি।"
সিইআরএন মুখপাত্র শুক্রবার রয়াটর্সকে বলেন, "এই মুহূর্তে তারা এলএইচসি'র টানেলে প্রোটন কণার রশ্মিগুলো ছাড়ছেন এবং রাত শুরু হলে সেগুলো ঘোরানো শুরু হবে।"
তবে তিনি জানান, আগামী জানুয়ারি মাসে এলএইচসি পূর্ণ ক্ষমতায় সক্রিয় হওয়ার আগে এ পরীক্ষা যথাযথভাবে হবে না।
গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম বারের মতো চালুর নয় দিন পরই কারিগরি ত্র"টির কারণে নয় বিলিয়ন ডলার ব্যয়ের যন্ত্র এলএইচসি বন্ধ করে দিতে বাধ্য হয় সার্ন।
সিইআরএন জানিয়েছে, গতবারের পরীক্ষার সময় কারিগরি ত্র"টির কারণে যে দুর্ঘটনা ঘটে তাতে কখনোই কোনো হুমকি তৈরি হয়নি।আর মেরামতের পর এবার যন্ত্রটির মান আরো ভাল হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক পরীক্ষা এবং এলএইচসি হচ্ছে এ যাবত তৈরি সবচেয়ে জটিল ও বড় মেশিন।
বিগ ব্যাং এর একেবারে শুরুর মুহূর্তগুলোয় কী কী ঘটেছিল তা জানতে বিজ্ঞানীরা মেশিনটির ভেতরে আলোর গতির কাছাকাছি গতিতে বিপরীত দিক থেকে প্রোটন কণা রশ্মির সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা নিয়েছেন।
তবে এ পরীক্ষার কারণে সেখানে ব্ল্যাক হোল তৈরি হয়ে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে যে গুজব রয়েছে গতবার পরীক্ষার শুরুর আগেই তা নাকচ করে দিয়েছিলেন স্টিফেন হকিংসহ এ পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা।
তবে এ পরীক্ষায় 'হিগস বোসন' বা কথিত 'ঈশ্বর কণার' সন্ধান মিলবে না বলে ১০০ ডলারের বাজি ধরেন হকিং।
স্কটল্যান্ডের পদার্থবিজ্ঞানী পিটার হিগস এর নামে নামকরণ করা কণাটি এখনো অনাবি
bdnews24