২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জনকীর্ণ এলাকায় শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকতাসহ অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আফগান কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

হেরাত, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জনকীর্ণ এলাকায় শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকতাসহ অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আফগান কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ফারাহ প্রদেশের পুলিশ প্রধান ফকির মোহাম্মদ আসকর বলেছেন, প্রাদেশিক রাজধানী ফারাহ নগরীতে এ হামলার লক্ষ্য ছিল ওই পুলিশ কর্মকর্তা। দুই দেহরক্ষীসহ তিনি নিহত হয়েছেন। ফারাহ নগরীর হাসপাতালের প্রধান আব্দুল জাবর শায়েক বলেন, " ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩১ জন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫২ ঘ.