পেশাওয়ার, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের পেশাওয়ারে শুক্রবার রাস্তার ধারে পেতে রাখা বোমা বিম্ফোরণে তিন পুলিশ নিহত এবং ৬ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
বৃহস্পতিবার পেশাওয়ারে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৮ জন নিহত হওয়ার কয়েক ঘন্টা পর টহল পুলিশের ওপর এ বোমা হামলা হল।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন রয়টার্সকে বলেন, "রিমোট-চালিত বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলেই নিহত হয়েছে দুই পুলিশ। আরেকজন গুরুতর আহত হয়ে পরে মারা গেছে।"
১৭ অক্টোবর থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনা বাহিনী তালেবান নির্মূল অভিযান শুরু করার পর তালেবানরা আফগান সীমান্তবর্তী এ নগরীতে দফায় দফায় হামলা চালাচ্ছে।
পাকিস্তানে কেবলমাত্র এ মাসে সংঘটিত ৮ টি বোমা হামলায় ছয়টিই হয়েছে পেশাওয়ারে। এতে ১১০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩৬ ঘ.
bdnews24