২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিলিওনিয়ারের সংখ্যা দ্বিগুণ, মুকেশ শীর্ষে

তেজি পুঁজি বাজার ও অর্থনীতির ফেঁপে ওঠা অব্যাহত থাকায় ভারতে এক বছরে বিলিওনিয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ফোর্বস এর ধনীদের তালিকা অনুযায়ী এর মধ্যে শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

মুম্বাই, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেজি পুঁজি বাজার ও অর্থনীতির ফেঁপে ওঠা অব্যাহত থাকায় ভারতে এক বছরে বিলিওনিয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ফোর্বস এর ধনীদের তালিকা অনুযায়ী এর মধ্যে শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি। ভারতে এ বছর পুঁজি বাজারের ৭৫ শতাংশেরও বেশি অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশ বহাল থাকায় বিলিওনিয়ারের সংখ্যা গত বছরের ২৭ জন থেকে বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। তালিকায় এবারও শীর্ষ ধনীর আসন পেয়েছেন রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানি। তার সম্পদের মূল্য ৩২ বিলিয়ন ডলার। এর পরেই আছেন ৩০ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ইস্পাত শিল্পের লক্ষ্মী মিত্তাল। এক বছরে এই দুজনেরই সম্পদের পরিমাণ প্রায় অর্ধেক বেড়েছে। আর তৃতীয় শীর্ষ ধনীর স্থানটি মুকেশের সঙ্গে বিরোধের কারণে আলাদা হয়ে যাওয়া তার ভাই অনিল আম্বানির। তার সম্পদের মূল্য ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। "ভারতীয় ধনীদের জন্য সুখের দিন আবার ফিরে এসেছে" এ মন্তব্য করেছেন ফোর্বস এশিয়ার ভারতীয় বিভাগের সম্পাদক নাজনীন কারমালি। তালিকা অনুযায়ী ভারতের ১০০ জন শীর্ষ ধনীর মোট সম্পদের পরিমাণ ২৬৭ বিলিয়ন ডলার যা দেশটির মোট দেশজ উৎপাদন মূল্যের প্রায় এক চতুর্থাংশ। তুলনায় চীনের ওই সংখ্যক শীর্ষ ধনীর সম্পদের পরিমাণ ১৭০ বিলিয়ন ডলার। ভারতীয় ধনীর তালিকায় সপ্তম স্থানে আছেন ও পি জিন্দাল গ্র"পের নন-এক্সিকিউটিভ চেয়ারওমেন সাবিত্রি জিন্দাল। বিলিওনিয়ারের তালিকায় স্থান পাওয়া ছয় নারীর তিনি একজন। শীর্ষ দশে থাকা অন্যরা হচ্ছেন, সফটওয়্যার রপ্তানিকারক উইপ্র'র প্রতিষ্ঠাত আজিম প্রেমজি, ইস্পাত প্রস্তুতকারক রাজু ব্রাদার্স, রিয়েল এস্টেটের কে পি সিং ও টেলিকম টাইকুন সুনিল মিত্তাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৪৪ ঘ.