নয়াদিল্লি, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত সরকার আখ কেনার মূল্য কম নির্ধারণ করায় বৃহস্পতিবার হাজার হাজার কৃষকের বিক্ষোভের মুখে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের উদ্বোধন হওয়া স্থগিত হয়ে গেছে।
ভারতে সবচেয়ে বেশি আখ উৎপাদনকারী রাজ্য উত্তর প্রদেশের প্রায় পাঁচ হাজার কৃষক আখের মূল্য বাড়ানোর দাবিতে নয়াদিল্লিতে মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হলে অধিবেশনের উদ্বোধন স্থগিত করা হয়। কৃষকদের বিক্ষোভের কারণে রাজধানীর কিছু অংশে জনজীবন বিপর্যস্ত হয়। বিরোধী দলগুলো এই কৃষক আন্দোলনকে সমর্থক করে।
ভারত সরকার দেশের অন্যতম অর্থকরী ফসল আখের মূল্য নির্ধারণে রাজ্য সরকারগুলোকে অধিকতর ক্ষমতা দিয়েছে। সরকার চিনি খাত থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তুলে নিতে এ ব্যবস্থা নিয়েছে।
কিন্তু অনেক কৃষকই রাজ্যের বেধে দেওয়া দামে অসন্তুষ্ট। তারা বলেছেন, এই দামের ফলে চিনির কারখানাগুলোই লাভবান হবে।
উত্তর প্রদেশ সরকার চিনি কারখানাকে প্রতি ১০০ কেজি আখের জন্য কৃষকদের ১৬৫-১৭০ রুপি (৩.৫৫-৩.৬৬ ডলার) দিতে বলেছে। কিন্তু কৃষকরা আরও বেশি দাম চেয়েছে।
কৃষক সংগঠনগুলোর জাতীয় জোটের জাতীয় সেক্রেটারি অনিল সিং রয়টার্সকে বলেছেন, "আমারা আখের দাম কমপক্ষে ২১৫ রুপি নির্ধারণের দাবি জানাচ্ছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩৮ ঘ.
bdnews24