মোগাদিসু, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ সপ্তাহে সোমালি জলদস্যুদের ছিনতাইয়ের সময় গুলিতে আহত ভার্জিন আইল্যান্ডের মালিকানাধীন জাহাজটির ক্যাপ্টেন মারা গেছেন। একজন সোমালি জলদস্যু বুধবার একথা জানিয়েছেন।
"ছিনতাইয়ের সময় গুলিতে আহত রাসায়নিকবাহী ট্যাংকারটির ক্যাপ্টেন গত রাতে মারা গেছেন।" মোহাম্মদ নামে পরিচয় দেওয়া জলদস্যুটি রয়টার্সকে একথা বলেন। "নিহত ক্যাপ্টেনকে নিয়ে ট্যাংকারটি হারাধিরির দিকে রওনা হয়েছে।"
এমভি টেরেসা-এইট নামের ট্যাংকারটি ২৮ জন দক্ষিণ কোরীয় ক্রুসহ সোমবার ছিনতাই করা হয়।
সিঙ্গাপুর থেকে পরিচালিত জাহাজটি কেনিয়ার মোম্বাসায় যাচ্ছিল। কিন্তু ভারত মহাসাগরীয় সিসিলি দ্বীপপুঞ্জের কাছে পৌঁছালে জলদস্যুরা এটি দখল করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৮ ঘ.
bdnews24