মস্কো, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার পার্ম শহরে একটি কাবাবের দোকানে মাংস বিক্রি করেছিল তিন গৃহহীন ব্যক্তি। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ ভক্ষণ এবং কিছু অংশ কেটে টুকরো টুকরো করে বিক্রির সন্দেহে।
মস্কো থেকে সাড়ে ১১ শ' কিলোমিটার পূর্বের শহরটির পুলিশের সন্দেহ তখনই ঘনীভূত হয় যখন শহরের বাস স্টেশনের পাশে মানবদেহের একটি খণ্ডিত অংশ তারা খুঁজে পায়।
স্থানীয় তদন্তকারীরা এক বিবৃতিতে জানায়, অতীতে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ওই তিন ব্যক্তি তাদের এক শত্র"কে ছুরি ও হাতুড়ি দিয়ে মেরে ফেলার পর মৃতদেহ টুকরো টুকরো করে তা ভক্ষণ করেছে- এমন সন্দেহ থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার এক বিবৃতিতে প্রধান তদন্ত বিভাগের প্রসিকিউটর জেনারেল বলেন, "ওই ব্যক্তিকে মেরে ফেলার পর তার দেহ কয়েক টুকরা করা হয়। তার একটা অংশ খাওয়া হয়েছে এবং আর একটি অংশ স্থানীয় কাবাব ও পাইয়ের দোকানে বিক্রি করা হয়েছে।"
তবে কাবাবের দোকানে বিক্রি করা মৃতদেহের কোনো অংশ ক্রেতাকে পরিবেশন করা হয়েছে কি-না তা
বিবৃতি থেকে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচবি/১৬০৮ ঘ.
bdnews24