২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য নিয়ে আলোচনায় বসেছেন ওবামা-জিয়াবাও

চীন সফরের শেষ দিনে বুধবার আরেক দফায় বাণিজ্য নিয়ে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

বেজিং, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন সফরের শেষ দিনে বুধবার আরেক দফায় বাণিজ্য নিয়ে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠকে জিয়াবাওকে স্পর্শকাতর অর্থনৈতিক এবং কূটনৈতিক ইস্যুগুলোতে চাপ দেওয়ার চেষ্টা নেবেন ওবামা। এর আগে প্রেসিডেন্ট জিয়াবাওয়ের সঙ্গে বৈঠকে ওবামা ইতোমধ্যেই চীনের মুদ্রা ইউয়ান নিয়ে তার উদ্বেগের কথা বলেছেন। কিন্তু জিনতাও বৈঠকের পর মুদ্রানীতি নিয়ে কোনও কথা বলেননি। তবে নিত্যদিনকার অর্থনৈতিক বিষয়গুলোর সঙ্গে প্রধানমন্ত্রী জিয়াবাওয়ের অনেক বেশি সংশ্লিষ্টতা থাকায় তিনি ওবামার সঙ্গে মুদ্রার বিষয়টি নিয়ে একটি হেস্তনেস্ত করার সদিচ্ছা দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে। অবশ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা খুব শিগগিরি চীনের মুদ্রানীতির পরিবর্তন আশা করছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৪ ঘ.