২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার নিয়ে আলোচনায় রাজি চীন-যুক্তরাষ্ট্র

চীন ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার একে অপরের স্বার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে মানবাধিকার নিয়ে আরও বেশি করে আলোচনায় বসতে রাজি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

বেজিং, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীন ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার একে অপরের স্বার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে মানবাধিকার নিয়ে আরও বেশি করে আলোচনায় বসতে রাজি হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে একমত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার জাপান সফরকালে ওবামা যুক্তরাষ্ট্রের একান্ত মূল্যবোধের বিষয় হিসাবে মানবাধিকারের গুরুত্বের ওপর জোর দেন। চীনেও তার আলোচ্যসূচির মধ্যে ছিল মানবাধিকার, তিব্বত এবং সিনচিয়াং ইস্যু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৬ ঘ.