২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লির সঙ্গে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বৈঠক

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জোটের নেতারা গোপনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এতে কয়েক দশকের বিদ্রোহী তৎপরতার অবসানের লক্ষ্যে শান্তিআলোচনা পুনরায় শুরুর উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

নয়াদিল্লি, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জোটের নেতারা গোপনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এতে কয়েক দশকের বিদ্রোহী তৎপরতার অবসানের লক্ষ্যে শান্তিআলোচনা পুনরায় শুরুর উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 'দ্য হিন্দু' সংবাদপত্র জানিয়েছে, 'দ্য অল পার্টিস হুরিয়াত (ফ্রিডম) কনফারেন্স' এর নেতা মিরওয়াইজ উমর ফারুক রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারাম এর সঙ্গে নয়াদিল্লিতে আলোচনা করেছেন। হুরিয়ান শান্তি আলোচনা পুনরায় শুরুর আগে দিল্লির প্রতি সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তি এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছে। ফারুক নয়াদিল্লিতে চিদাম্বারামের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছেন । তবে জানিয়েছেন, "কিছু মাধ্যমের মাধ্যমে হুরিয়াত ও সরকারের মধ্যে যোগাযোগ হয়েছে।" ২০০৬ সালে সরকার ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে আলোচনা ভেঙে যায়। গত মাসে কাশ্মীর সফরকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দেন। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২০ বছরে কাশ্মীরে সহিংসতায় ৪৭ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এবং এখন সেখানে প্রবল ভারতবিরোধী মানসিকতা বিরাজ করছে। গত কয়েক বছরে সংহিসতা কমে আসায় ভারত কাশ্মীরের প্রধান শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করে আইন-শৃঙ্খলা রক্ষার ভার পুলিশের হাতে অর্পণ করছে। এর মাধ্যমে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিচ্ছে দিল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৩৪ ঘ.