সাংহাই, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়দা এখনও যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার চীনের সাংহাইয়ে তরুণ-তরুণীদের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেছেন।
বৈঠকে ওবামা বলেন, "এখনও আমার ধারণা, আল কায়েদার মতো সন্ত্রাসী নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি।"
তিনি বলেন, "তারা এখন আফগানিস্তান সীমান্ত ওপারে পাড়ি জমিয়েছে এবং পাকিস্তানে আস্তানা গেড়েছে। কিন্তু ওই অঞ্চলে তাদের এখনও অন্যান্য কট্টরপন্থী সংগঠনগুলোর সঙ্গে নেটওয়ার্ক আছে এবং আমি মনে করি আফগানিস্তানকে স্থিতিশীল করাটা গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২২ ঘ.
bdnews24