২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিমানঘাঁটির কাছে গাড়িবোমায় নিহত ৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের পেশাওয়ার শহরের একটি বিমানঘাঁটির কাছে সোমবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 06:54 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

পেশাওয়ার, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের পেশাওয়ার শহরের একটি বিমানঘাঁটির কাছে সোমবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। গত মাসে পাকিস্তান সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান নির্মূল অভিযান শুরু করায় তালেবানরা পেশাওয়ারকে লক্ষ্য বানিয়ে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এতে প্রায় কয়েকশ' লোক নিহত হয়েছে। হামলাকারীরা পেশাওয়ারের উপকণ্ঠে বাদাবের বিমান ঘাঁটির কাছে একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে হামলা চালায়। এতে পুলিশ স্টেশনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী একটি মসজিদ ও দোকানও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেশাওয়ারের ঊর্ধতন প্রশাসনিক কর্মকর্তা সাহেবজাদা আনিস রয়টার্সকে বলেন, "এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। এতে মসজিদটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং পুলিশ স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে।" শহরের প্রধান হাসপাতালের প্রশাসক আব্দুল হামিদ আফ্রিদি জানান, ওই হামলায় চারজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। পুলিশ প্রধান লিয়াকত আলি খান জানা, হামলাকারী ছোট একটি ভ্যানে করে যাচ্ছিল। পুলিশ তল্লাশির জন্য থামাতে বললে হামলাকারী গাড়ি থামাতে অস্বীকৃতি জানায়। এরপর পুলিশ গুলি চালায়। গাড়িটি আদিবাসী পশতুন অঞ্চল খাইবারের দিক থেকে আসছিল। পাকিস্তান সেনাবাহিনী ১৭ অক্টোবর দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান নির্মূল অভিযান শুরু করেছে। এরপর থেকে দেশটির সেনা সদর ও সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই'র সদরদপ্তরসহ বেশ কিছু স্থানে পাল্টা হামলা চালিয়েছে তালেবানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫২১ ঘ.