মুম্বাই, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের রাজস্থানে শনিবার এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছে।
রাজস্থান থেকে নয়াদিল্লি যাওয়ার সময় জয়পুরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।
রাজ্যটির মুখ্যমন্ত্রী অশোক গেহলোত সাংবাদিকদের জানান, জয়পুর থেকে ৪০ কিলোমিটার দূরের একটি স্থানে মান্দর এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে। বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "উদ্ধারকাজ এখনও চলছে।"
ভারতে প্রতিদিন প্রায় ১ কোটি ৮০ লাখ লোক ট্রেনে যাতায়াত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১১ ঘ.
bdnews24