জাতিসংঘ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের ১০০ কোটি ক্ষুধার্ত মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশের লক্ষ্যে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধানের ডাকে ২৪ ঘণ্টার অনশনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও যোগ দেবেন। আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠেয় খাদ্য নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছেন এফএও'র মহাপরিচালক। একজন মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন।
এফএও'র মহাপরিচালক জ্যাক দিউফ বুধবার জানিয়েছেন, বিশ্বের ক্ষুধার্ত মানুষের প্রতি একাত্মতা প্রদর্শন করে শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা তিনি কিছু খাবেন না এবং বিশ্বের অন্যান্য স্থানের লোকদেরও তা করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মুখপাত্র ম্যারি ওকাবি সাংবাদিকদের বলেন, "মহাসচিব এ সপ্তাহান্তে ওই অনশনে যোগ দেবেন।" তিনি আরও জানান, অনশন করা অবস্থায় মুন এফএও'র সম্মেলনে যোগ দিতে রোমের পথে থাকবেন।
১৬ থেকে ১৭ নভেম্বরে এফএও'র এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে গরিব দেশগুলোর খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য বিশ্ব নেতাদের কাছ থেকে বছরে ৪৪ বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্র"তি পাওয়ার আশা করা হচ্ছে।
তবে সম্মেলনের ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায় ২০২৫ সালেল মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার বিষয়ে কোনো প্রস্তাব নেই। এতে শুধু কৃষির উন্নয়নের জন্য আরও অর্থ দেওয়ার একটি সাধারণ প্রতিশ্র"তি রয়েছে। ওই খসড়ার একটি কপি রয়টার্সের হাতে পৌঁছেছে।
ওকাবি আরও জানান, সম্মেলনে বান যে ভাষণ দেবেন তাতে তিনি বিশ্বে পর্যাপ্ত খাদ্য থাকা সত্ত্বেও এতো মানুষের না খেয়ে থাকাটা গ্রহণযোগ্য নয়- এক কথা বলতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ওকাবি বলেন, "তিনি সা
bdnews24