২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কের পুনরুজ্জীবন ঘটানোর অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা শুক্রবার দু'দেশের দুর্বল হয়ে পড়া নিরাপত্তা জোটের পুনরুজ্জীবন ঘটানোর অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

টোকিও, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা শুক্রবার দু'দেশের দুর্বল হয়ে পড়া নিরাপত্তা জোটের পুনরুজ্জীবন ঘটানোর অঙ্গীকার করেছেন। জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে বিরোধের জেরে ওয়াশিংটনের সঙ্গে হাতোয়ামা সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না। শুক্রবার এশিয়া সফরের শুরুতেই ওবামা জাপানে পৌঁছে হাতোয়ামার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, "আমি তাকে বলেছি, মার্কিন-জাপান জোট সবকিছুর ভিত্তি।" "তবে পরিবর্তিত সময় ও বিশ্ব পরিস্থিতিতে আমি জোটবদ্ধতা আরও গভীর করতে চাই এবং এমন একটি নতুন মার্কিন-জাপান জোট গড়তে চাই যা হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী।" ওবামা তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। "আমাদের জোট অচ্ছেদ্য এবং এই বন্ধুত্ব পুনরুজ্জীবিত করতে আমরা উদ্যোগ নেব যাতে আরও সাফল্যের সঙ্গে ও জোরালোভাবে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হই।" ওবামা বলেন। যুক্তরাষ্ট্রের ওপর কম নির্ভরশীলতার প্রতিশ্র"তি নিয়ে ক্ষমতায় আসা হাতোয়ামার নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে স